টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আর যুবদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। বিএনপি ও জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। সুতরাং বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি দেশবাসী মেনে নিবেনা।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ধীরে ধীরে নির্বাচনের আমেজ তৈরী হতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালিন সরকারের প্রশাসনের নির্লিপ্ততার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ঠিক সেই সময়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা। কিন্তু নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে যুবদল কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক সুহেল আহমদ, মহানগর যুবদলের সহ সাধরন সম্পাদক শেখ আজিজ সুজা, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

1

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

2

সিলেটে আবাসিক হোটেলে থেকে আটক-৫

3

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

4

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

5

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

6

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

7

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

8

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

9

থানা পোড়ানোর হুমকির জেরে ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্

10

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

11

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

12

১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ

13

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

14

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

15

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

16

কুশিয়ারার পেটে কয়েকটি বসত-বাড়ি, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেল

17

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

18

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

19

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

20