টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই সহপাঠী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ দ্বারা এক নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটে। গত ১৯ জুন বিকালে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থকে গ্রেফতার করে পুলিশ।

 


তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজবিজ্ঞান বিভাগের নারী শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

 

 রবিবার (২২জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন পেইজ ও ফেইক আইডি খুলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশ নেওয়া বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও ভ্রমণের সময়ের আসামী ও নারী শিক্ষার্থীসহ অন্যদের একই ফ্রেমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপতথ্য প্রচার করছেন।

 

এছাড়া নারী শিক্ষার্থীদের ফেইসবুক আইডির মেসেঞ্জারে ও অন্যান্য মাধ্যমে অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হচ্ছে।  

 

এবিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, ‘আমরা লক্ষ্য করছি ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় আসামী ও নারী শিক্ষার্থীসহ অন্যদের একই ফ্রেমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রচার করছে একদল অসাধু। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুজব ছড়ানো ব্যাক্তিদের বলতে চাই, আপনারা এসব থেকে বিরত থাকুন। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোবহানীঘাট–বন্দরবাজারে অভিযান: চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তা

1

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

2

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

3

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

4

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

5

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

8

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

9

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

12

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

13

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

14

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

15

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

16

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

17

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

18

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

19

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

20