টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝ ছাতা বিতরণ



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দে শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন হয়।
রবিবার (২৭ জুলাই) বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ। বর্ষা মৌসুমে বৃষ্টিপাতে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি কমাতে এবং নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহ দিতেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রবাসে থাকলেও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাব্যবস্থা, সমাজসেবা ও মানবকল্যাণে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, প্রবীণ অভিভাবক হাজী মকবুল আলী, শিক্ষানুরাগী আছলম উদ্দিন, ইউপি সদস্য ও সাংবাদিক অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক মলয় কান্তি দাস, জয়নাল আবেদীন ও আমীর হুসেন আলী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জসিম উদ্দিনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

3

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

4

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

5

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

6

কর্তৃপক্ষের গাফিলতিতে লুট হচ্ছে হাদা টিলা

7

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

8

নতুন মন্ত্রিসভা কোন মন্ত্রণালয় কে পেলেন

9

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

10

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

11

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

12

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান পর্যবেক্ষক দুদু ম

13

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

14

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

15

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

16

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

17

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

18

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

19

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

20