টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত হাওরবাসী


মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো মৌসুমের ধান কাটা সম্পন্ন হওয়ায় হাওরের পানি প্রবেশের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার বৃহত্তম নলুয়া হাওরের হামহামি ও মনাইখালি এলাকায় নির্মিত সুইচগেট খুলে দেওয়া হয়। এর আগের দিন রোববার বিকেলে একই হাওরের ইকড়ছই এলাকার গেটটিও খুলে দেওয়া হয়।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই তিনটি গেট খুলে দেওয়া হয়। সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, “হাওরের প্রতিটি জায়গায় ধান কাটা শেষ হয়েছে এবং নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তাই তিনটি সুইচগেট খুলে দেওয়া হয়েছে, যাতে করে হাওরে পানি প্রবেশ করতে পারে।”

নলুয়া হাওরের অংশবিশেষ চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, “প্রায় দেড় মাস হাওরবাসী ধান কাটা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন হাওরে ধান নেই, কিন্তু নতুন পানি ঢুকছে, এতে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ জানান, এ বছর জগন্নাথপুরের ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। শতভাগ ফসল কাটা সম্পন্ন হয়েছে, উৎপাদন হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৬৭ মেট্রিক টন ধান। যা বাজারমূল্যে প্রায় ৪০০ কোটি টাকার সমপরিমাণ। তিনি বলেন, “এবারের ফলন ছিল বাম্পার, কৃষকের মুখে হাসি ফুটেছে।”

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ হুঁশিয়ার করে বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া কেউ ফসলরক্ষা বাঁধ কাটতে পারবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাওরে নতুন পানি আসায় মাছ ধরার মৌসুম শুরুর অপেক্ষায় দিন গুনছে হাওরের মানুষ। একদিকে ফসল ঘরে, অন্যদিকে মাছ ধরার প্রস্তুতি—জীবনচক্রে নতুন আবর্তন শুরু হলো হাওরাঞ্চলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

1

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

2

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

3

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

4

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

5

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

6

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

7

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

8

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

9

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

10

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

11

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

12

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

13

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

14

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

15

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

16

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

17

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

18

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

19

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

20