টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :সিলেট নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম-এর এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে নগরজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সিলেট মহানগরীর ওই শিক্ষা প্রতিষ্ঠানের রিলিজিয়াস স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক মো. নিয়াজ উদ্দিন-কে সোমবার (১৬ ফেব্রুয়ারি) চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. ক. (অব.) মুনির আহমেদ কাদেরী স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অভিযোগ উঠেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দাবি করেছেন, সাবেক সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রাক্কালে এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-কে বিতর্কিত করার কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে সচেতন মহলের মতে, একটি প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে যুক্ত না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

1

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

2

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

3

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

4

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

5

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

6

এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

7

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

8

নাহিদ-তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ; আখতার হো

9

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

10

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

11

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

12

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

13

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

14

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

15

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

16

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

17

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

18

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

19

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

20