টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত



হাকীম নোমানী, ছাতক প্রতিনিধি:
ছাতকে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “সমাজের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন, যার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই উদ্যোগ আগামী দিনের জন্য একটি সুস্থ, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। এসময় আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাতক ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। আলোচনায় বক্তারা সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা, নারী উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে সবাই “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ করেন। এই ধরনের অনুষ্ঠান সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

1

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস স

2

সাংবাদিকদের নিয়ে কটূক্তি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাই

3

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীর জয়ী

4

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

5

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি

6

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

7

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

8

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

9

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

10

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

11

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

12

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

13

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

14

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

15

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

17

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

18

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

19

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

20