টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক



সিলেটের কানাইঘাটে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফ উদ্দিন (শরিফ) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বালাগঞ্জের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অভিযুক্ত শরিফ উদ্দিনকে এক কিশোরীকে নিপীড়ন করতে দেখা যায়। ভিডিও প্রকাশের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শরিফ উদ্দিন বিবাহিত, দুই স্ত্রীর স্বামী এবং দুই সন্তানের জনক। তিনি কানাইঘাটের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
ওসি বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

1

কোরবানির চামড়া পাচার প্রতিরোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর

2

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

3

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

4

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

5

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

6

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

7

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

8

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

9

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

10

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

11

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

12

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

13

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

14

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

15

বছর ঘুরে আজ খুশির ঈদ

16

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

17

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

18

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

19

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

20