টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫



নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। বুধবার (১৯ নভেম্বর) সকালে চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ালে অন্তত ২৫ জন আহত হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিদ্ধারচর গ্রামের পাশে ‘ইসলামগঞ্জ’ নামে নতুন একটি বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এলাকাবাসী। তবে বাজারের নির্ধারিত জায়গা নিয়ে বাজার কমিটির সঙ্গে স্থানীয় বাসিন্দা আব্দুল হকের বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি আদালতেও বিচারাধীন।
এরই মধ্যে মঙ্গলবার জমি মাপজোককে কেন্দ্র করে নানশ্রী গ্রামের চান্দ আলী ও আব্দুল হকের মধ্যে তর্কাতর্কির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালেই দুই গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন জানান, “ইসলামগঞ্জ বাজারের জায়গা নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে। গতকালের মাপজোকের পর উত্তেজনা চরমে উঠলে আজ সকালে সংঘর্ষ বাধে।”
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, “জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

1

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

2

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

3

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

4

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

5

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

6

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

7

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

8

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

9

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

10

আজ মহান স্বাধীনতা দিবস

11

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

12

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

13

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

14

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

15

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

16

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

17

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

18

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

19

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

20