টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

শিল্পপতি রাগীব আলীর মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় তার মেয়ে রেজিনা কাদির (৫৭)  কারাগারে রয়েছেন। বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে তিনি সহ ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নেত্রকোনা সদর থানার সাতপাই গ্রামের জীবন কুষ্ণ তালুকদারের ছেলে বিদ্যুৎ কুমার তালুকদার ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫ ইংরেজি)। আদালতের আদেশে মামলাটি থানায় এলে এফআইআর রেকর্ড হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগীকে নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোর প্রধান ফটকে আসেন। তারা নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে গেট খোলেন এবং বাংলোতে প্রবেশ করেন। সেখানে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষের সামনে থাকা নিরাপত্তা রক্ষীদের মারধর করে ঘরে প্রবেশের পর রাগীব আলী ও আব্দুল হাইকে জিম্মি করে কিছু নথিপত্র লুট করেন এবং আলাদা কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।

এ সময় বাগানের শ্রমিক ও কর্মচারিরা খবর পেয়ে বাংলোর সামনে ও পেছনের দরজা পাহারা বসিয়ে পুলিশে খবর দেন। রেজিনা কাদির পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাহফুজ (৫০), বকুল, পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯) ও মো. জয় (২১)সহ মোট ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শ্রমিকরা। আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি জানান, আটক ৭ জনকে প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়, পরে মামলায় তাদের ‘শ্যোন এ্যারেস্ট’ দেখানো হয়। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

ওসি আরো জনান, মামলার প্রধান আসামি রোজিনা কাদির গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

1

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

2

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

3

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

4

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

5

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

6

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

7

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

8

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

9

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

10

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

11

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আবেগঘন দোয়া মাহফিল

12

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

13

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

14

স্বপ্ন থেকে বাস্তবতা—একজন আরিফুল হক চৌধুরীর পথচলা

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

17

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

18

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

19

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

20