টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত



অজিত কুমার দাশ(সুনামগঞ্জ)প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় ছাতক উপজেলার ধারণবাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট সম্রাট।
সভায় অংশ নেন বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা। উপস্থিত ছিলেন সিলেট কুমারগাঁও বাস পরিচালনা কমিটির সভাপতি রনজয়, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩), সুনামগঞ্জ জেলার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপশাখার সভাপতি মিদুল মিয়া, সদস্য আবদুর রহিম মেম্বার, জাউয়াবাজার উপ-শাখার সভাপতি ঝুমুন, সাধারণ সম্পাদক আব্দুল হক, গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রবিউল হাসান নয়ন, জাউয়াবাজার মাইক্রোবাস শাখার সভাপতি তাসলিম খান ফরিদ, জুয়েল রানা প্রমুখ।
সভায় বক্তারা মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা, চালকদের সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের ভূমিকাকে স্বাগত জানান। তারা আরও বলেন, যানবাহন চালকদের প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ালে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভাটি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা করেন ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।
হাইওয়ে পুলিশ ভবিষ্যতেও এ ধরনের সভার মাধ্যমে স্থানীয় জনগণ, চালক ও মালিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চায় বলে জানান ওসি সুমন কুমার চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

1

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

2

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

3

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

4

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

5

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

6

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

7

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

8

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

9

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

10

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

11

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

12

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস

13

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

14

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

15

সিলেটে চোরাই মোবাইলের বিশাল চালান উদ্ধার, হোতাসহ আটক ৪

16

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

17

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

20