টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত



অজিত কুমার দাশ,নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম অধিকতর সক্রিয়করণ ও জনগণের মাঝে আইনি সেবা সহজলভ্য করার লক্ষ্যে এক দিনব্যাপী সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ব্যবস্থাপক নির্মল রায়। তিনি গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম পরিচালনা, মামলার ধরন ও সমাধান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাধারণ জনগণ দ্রুত বিচার পায়, যা মামলা-মোকদ্দমার ঝামেলা ও খরচ অনেকাংশে কমিয়ে আনে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন। তিনি বলেন, “গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়ে বিরোধ ও সমস্যাগুলো সহজে মীমাংসা করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষ হয়রানি ও অযথা সময় নষ্ট হওয়া থেকে মুক্তি পাবে।”
সভায় উপস্থিত ছিলেন- প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস, সহকারী সচিব বিকাশ দাস, ইউপি সদস্য মো. আখল আলী, মো. গিয়াস মিয়া, অজিত কুমার দাশ, আলাল উদ্দিন, মো. সালেহ, সদস্যা রিনা বেগম ও আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মো. আব্দুল হক, নুর ইসলাম, কামাল আহমদ, বুরহান উদ্দিন, মনির উদ্দিন প্রমুখ।
অতিথিরা বক্তব্যে বলেন, গ্রাম আদালতকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে গ্রাম আদালতের বিষয়ে সচেতন করে তুলতে হবে, যাতে তারা মামলা আদালতে না ছুটে স্থানীয়ভাবে সমস্যার সমাধান করতে আগ্রহী হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের প্রসেনজিৎ বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত)। তিনি বলেন, “গ্রাম আদালত নিয়ে মানুষের মাঝে যত বেশি সচেতনতা তৈরি করা যাবে, তত বেশি আইনি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
আলোচনা সভা শেষে প্রশ্নোত্তর পর্বে ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন রাখেন এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও পরিষ্কার ধারণা লাভ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

1

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

2

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

3

সাংবাদিক সালামের উপর নিষিদ্ধ আ'লীগ নেতা ইসলাম উদ্দিনের হামলা

4

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

5

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

6

কুশিয়ারা নদীর ভাঙনে হুমকির মুখে জগন্নাথপুর–বড়ফেছি সড়ক

7

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

8

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

9

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

10

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে তামিম

11

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

12

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

13

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

16

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

17

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

18

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

19

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

20