টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা ঘিরে পুলিশের দৌড়ঝাঁপের মধ্যে পড়ে বিএনপির এক কর্মী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশনের দক্ষিণ পাশে একটি ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত আব্বাস উদ্দিন স্থানীয় বিএনপির কর্মী এবং ধর্মঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল হকের চাচা।জানা গেছে, দুই গ্রামের মধ্যে সংঘটিত একটি মারামারির ঘটনায় সালিশ বৈঠক করছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ ফারুক। এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ও আরও কয়েকজনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ উপস্থিত হলে স্থানীয় লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মাধবপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাজুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়। এই সময় বিএনপি কর্মী ও স্থানীয় কৃষক আব্বাস উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করা হলেও তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বজনরা জানিয়েছে, একই দিনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।উপজেলা যুবদলের নেতা সাইফুজ্জামান টিটু বলেন, আব্বাস উদ্দিন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ভিড় ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এখানে পুলিশের কোনো সরাসরি দোষ ছিল না।
অন্যদিকে ধর্মঘর ইউনিয়নের গ্রাম পুলিশ শিবু সরকার জানান, পুলিশি পরিস্থিতি ও দৌড়ঝাঁপের ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

1

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

2

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

3

ছাতকে মরা চেলা নদীতে বালি উত্তোলন বন্ধে গ্রামবাসীর প্রতিবাদ

4

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

5

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

6

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

7

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

8

নির্বাচন ‘অত সহজ’ হবে না: তারেক রহমান

9

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

10

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

11

১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, : তারেক রহমান

12

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

13

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

16

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

17

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

18

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

19

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

20