টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাতকের চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ জুলাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিধিমালা ২০২৪-এর ৫৩ (৭) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং তদন্তে তার অনিয়ম প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
সাময়িক বরখাস্তের সময়কালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে তৎকালীন ইউএনও গোলাম মোস্তফা মুন্নার কাছে অভিযোগ জমা পড়ে। এরপর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, “তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

1

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

2

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

3

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

4

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

5

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

6

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

7

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০ থেকে ১২ মার্চ: স্বরা

8

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

9

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

10

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

11

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

12

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

13

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

14

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

15

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

16

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

17

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

18

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

19

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

20