টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক





তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল কর্মীদের সচেতনতা বৃদ্ধি
জননেতা আনিসুল হক বললেন— “দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব.....

মো:আল আমিন মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি ::

  সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর উপজেলা সদর বাজারের দোকানপাট ও ক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও সাইদুর রহমান জিয়াসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
বক্তৃতায় আনিসুল হক বলেন,
তারেক রহমানের ৩১ দফা আমাদের রাজনৈতিক দর্শন ও মুক্তির রূপরেখা। তিনি সবসময় সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জনগণের দোয়া চাই এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

1

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

2

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

3

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

4

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

5

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

6

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

7

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

8

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

9

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

10

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

11

হোটেলে অনৈতিক কর্মকান্ডে ৪ জন গ্রেফতার

12

সিলেট–বিয়ানীবাজার সড়কে মধ্যরাতে মৃত্যু মিছিল, প্রাণ গেল ৩ জন

13

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

14

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

15

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

16

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

17

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

18

হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

19

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

20