টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ




সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী (২০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আলম মিয়াকে (৪০) সোমবার (২১ জুলাই) দুপুরে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে, বিবাহিত এবং তিন সন্তানের জনক।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ জুলাই) দুপুরে কিশোরীর বাড়িতে কেউ না থাকায় সে একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী আলম মিয়া পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে কিশোরীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর বাবা-মা সেসময় পাশের গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।
পরিবারের দাবি, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও পাতিনেতারা অভিযুক্তকে বাঁচাতে চাপ সৃষ্টি করছেন এবং ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীর মামা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, “আমার বোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন, ফলে বাড়িতে একা ছিল আমার শারীরিক প্রতিবন্ধী ভাগ্নী। সেই সুযোগে আলম মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে আমরা থানায় অভিযোগ করি এবং আজ পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।”
তিনি আরও অভিযোগ করেন, “ঘটনার পর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

1

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

2

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

3

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

4

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

5

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

6

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

7

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

8

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

9

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

10

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

11

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

12

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

13

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

14

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

15

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

16

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

17

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

18

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

19

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

20