টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্ষার্থীরা প্রতিবাদে মানববন্ধন



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে এক শিক্ষার্থী আজীবন এবং ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।


আজ বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তারা ‘প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা, মানব না’ স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ‘গত বছরের নভেম্বর মাসে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনার ভিত্তিতে দু-একজনের ক্ষণিকের বক্তব্যের ওপর নির্ভর করে আমাদের বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা অনেক আগেই মীমাংসিত হয়েছে এবং আমরা জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট ও টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। তারপরও হঠাৎ এক বছর পর প্রশাসনের এই সিদ্ধান্ত দুঃখজনক।’
তাদের দাবি, ‘জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করার পরও প্রক্টর অফিসে জানানো সত্ত্বেও আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা চাই এই আদেশ দ্রুত প্রত্যাহার করা হোক।’
অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চাইলে আপিল করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল করলে তা যথাযথ প্রক্রিয়ায় দ্রুত পর্যালোচনা করা হবে।’
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৩৭ নং সিন্ডিকেট সভায় প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

1

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

2

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

3

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

4

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞ

5

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

6

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

7

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

8

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

9

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

10

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

11

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

12

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

13

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

14

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

15

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

16

ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক

17

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

18

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

19

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

20