টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার”

সিলেট মহানগরীর শিবগঞ্জের একটি বাসায় ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।

 
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল তিনটার দিকে এ অভিযান চালানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের হক ভিলা নামক একটি বাসার ভেতরে ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ১২ কেজি ওজনের ১৩০টি সিলিন্ডার যেভাবে রাখা হয়েছে তা বিধিসম্মত নয়। তাছাড়া এখন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মোনাফার চেষ্টা চালাচ্ছেন একদল অসৎ ব্যবসায়ী। এই সিলিন্ডারগুলোর মালিকপক্ষ নগরীর বন্দরবাজারের মাখন মিয়া চুলা ঘরকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি জানান, এর বাইরেও আগামী ২৪ ঘন্টার মধ্যে মাখন চুলাঘরকে এই ১৩০টি সিলিন্ডার প্রচলিত বাজার দরে বিক্রি করে সেগুলোর সেলস রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে ক্রেতা বা গ্রাহকের মোবাইল নম্বরও থাকতে হবে। অন্যতায় আরও কঠোর আইনী পদক্ষেপের ঘোষণাও দেন তিনি।উল্লেখ্য, গত তিনদিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় নগরীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তত আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

2

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

3

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

4

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

5

সুনামগঞ্জে মধ্যনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

6

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

7

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

8

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

9

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

10

শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের নেতৃ

11

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

12

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

15

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প উদ্বোধন

16

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

17

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

18

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

19

শপথ অনুষ্ঠানে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

20