টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু



সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলায় অংশ নিয়ে গাছের সাথে আঘাত লেগে ইমন আহমেদ (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে এ দুর্ঘটনা ঘটে।
ইমন দরবস্ত ইউনিয়নের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
খেলার সময় অসাবধানতাবশত মাঠের পাশে থাকা গাছের কাটা অংশে তার মুখমণ্ডল ও মাথায় আঘাত লাগে। প্রথমে তিনি স্বাভাবিক থাকলেও বিরতির সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং কান দিয়ে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা দ্রুত তাকে ফার্মেসি হয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যালে রেফার্ড করা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
ইমনের মৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন।
শুক্রবার বিকেলে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন।
বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন শেষে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

1

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

2

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

3

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

4

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

7

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

8

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন

9

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

12

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

13

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

14

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

15

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

16

চেয়ারম্যান হলেন তারেক রহমান

17

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

18

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

19

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসকের পরিদর্শন

20