টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-রুপনা

জাতীয় দলে খেলাটা প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। তবে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পাশাপাশি বিদেশি লিগে খেলাটা প্রায় প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন। আর বাংলাদেশের নারী ফুটবলারদের সেই স্বপ্নটা তো আরও বেশি।

আর সেই স্বপ্ন পূরণে ভুটানের ক্লাবে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের দুই নারী ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা।

তবে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) প্রথমে তাদের বিদেশের লিগে খেলার ছাড়পত্র দিতে চায়নি। পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করে দুজনকেই অনুমতিপত্র দিয়েছে ফেডারেশন। দুইজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন।

ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৫ এপ্রিল থেকে। প্রায় ৬ মাস ধরে চলে এই লিগ। ঈদের আগেই থিম্পুতে যেতে পারেন বাংলাদেশের দুই ফুটবলার। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে ঈদের পরে যেতে পারেন তারা। তবে ভুটানে লিগ চলাকালীন অবস্থায় যদি তারা জাতীয় দলের ক্যাম্পে ডাক পান, সেক্ষেত্রে তাদের ফিরে আসতে হবে ঢাকায়।

এ ব্যাপারে ফেডারেশনের সহ-সভাপতি সংবাদমাধ্যমে বলেছেন, ‘মাসুরা ও রুপনার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছি আমরা। ভুটান প্রথমে এই দুজনকে চেয়েছে। আমরা বলেছি ঠিক আছে। পরে ওরা স্ট্রাইকার চায়। তবে এখনও কোনও নাম দেয়নি আমাদের কাছে।’

জানা গেছে, ট্রান্সপোর্ট ইউনাইটেডের চেয়ে ভুটারেন অন্য একটি ক্লাব মাসুরাকে বেশি অঙ্কের প্রস্তাব দিয়েছিলো, কিন্তু মাসুরা তাতে রাজি হননি। তার কাছে টাকার অঙ্ক নয়, খেলার সুযোগ পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া লিগে খেলেছেন সাবিনা খাতুন। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের। তারই ধারাবাহিকতায় গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে গিয়েছিলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

1

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

2

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

3

এখনো আতঙ্ক ইসরাইলে

4

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

5

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

6

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

7

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

8

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

9

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

10

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

11

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

12

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

13

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

14

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

15

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

16

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

17

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

18

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

19

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

20