টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত



জসিম উদ্দিন 
জুড়ী প্রতিনিধি, 

'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার আয়োজনে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে জনসচেতনতামূলক রোড সেফটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫জুন) জুড়ী উপজেলার নাইট চৌমুহনী তে ক্যাম্পেইন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ। 
নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক মানব জমিনের বিশেষ প্রতিনিধি ও জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল। 
ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিসচা জুড়ী উপজেলা শাখার 
সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফখরুল আবেদীন রুবেল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য হারুনুর রশীদ হীরা, সাইফুল ইসলাম শাহী, আলী হোসেন, আবুল হাশেম, রিয়াজ আহমদ প্রমুখ। 
এ সময় সড়কে চলাচলরত চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

1

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

2

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

3

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

4

কর্তৃপক্ষের গাফিলতিতে লুট হচ্ছে হাদা টিলা

5

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

6

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

7

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

8

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

9

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

10

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

11

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

12

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

13

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

14

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

15

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

16

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

17

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

18

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

19

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

20