টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক

আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ কথা বলেছেন।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, ‘আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন, ‘‘আমার (ইউনূস) পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই’’।’জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘এই খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কী জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম, ৯ মাস আপনি কী সেই পথে এগোতে পেরেছেন, পারেননি। না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি।’

তিন উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেলো নিবার্চনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

দেশের চলমান অস্থিরতার জন্য জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছিলাম। তিনি নাকি বলেছেন, জুলাইয়ে নির্বাচন হবে। যদি রোডম্যাপ দেওয়া হতো, তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, হাসিনার শাসনামলে কারাভোগ করেছি, তারাও আপনার (ইউনূস) সঙ্গে বসতে পারতেন। কিন্তু এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তাই আমরা মনে করি, অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

1

নগরীতে ফিল্মি স্টাইলে ছিনতাই, দুই দিনেও অধরা দুর্বৃত্তরা

2

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

3

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

4

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

5

কুশিয়ারার পেটে কয়েকটি বসত-বাড়ি, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেল

6

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

7

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

8

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

9

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

10

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

11

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

12

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

13

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

14

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

15

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

16

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

17

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

18

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

19

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

20