টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে তাদের দেশে আনা হয়।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ত্রিপুর বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা ওমর শরীফ তাদের আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে নিয়ে আসেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলামের কাছে তাদের সোপর্দ করা হয়।দেশে ফেরা লোকজন জানিয়েছে, তারা সবাই কাজের সন্ধানে ভারতে গিয়ে বিভিন্ন সময়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। কারাভোগের পর ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দুদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দেশে ফেরা ১৪ বাংলাদেশির মধ্যে রয়েছেন- খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মফিজুল ইসলামের মেয়ে আঁখি ইসলাম, একই এলাকার আনোয়ার মোল্লার মেয়ে তাহিরা খাতুন নিশা, খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবুল হাসানের ছেলে মফিজুল ইসলাম, চাঁদপুর জেলার মতলব উপজেলার গাজীর চর গ্রামের বাসিন্দা আবুল খায়ের মোল্লার মেয়ে আশা মনি, নড়াইল জেলার কালিয়া উপজেলার ইয়াদবপুর গ্রামের বাসিন্দা নূর ইসলাম মণ্ডলের মেয়া লিজা মণ্ডল, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া বিশ্বাসবাড়ির বরকত আলী বিশ্বাসের মেয়ে লিজা খানম, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দিঘপাড়া গ্রামের কামাল হকের মেয়ে পাপিয়া আক্তার, ফেনী জেলার পরশুরাম উপজেলার কাটালি গ্রামের আলী মজুমদারের ছেলে হারুন মজুমদার, একই উপজেলার বারমুখ্যা গ্রামের মিজানুর রহমান ভূঁইয়ার ছেলে ইসমাঈল ভূঁইয়া, সুনামগঞ্জের মাহতাবপুর গ্রামের দয়ানন্দন দাসের ছেলে সুশেন দাস, একই এলাকার রঞ্জিত দাসের ছেলে যিশু কান্তি দাস, একই এলাকার রামকান্ত দাসের ছেলে বিপুল দাস, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার জয়জিমারা গ্রামের বাসিন্দা রানডান সরকারের ছেলে স্বপন সরকার এবং একই গ্রামের সুনীল সরকারের ছেলে সঞ্চয় সরকার।

এ সময় আখাউড়া-আগরতলা সীমান্তের নো-ম্যান্সল্যান্ড আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুস সাত্তার, আখাউড়া স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার হোসেন ছাড়াও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম যুগান্তরকে বলেন, ১৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরে পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

1

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

2

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

3

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

4

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

5

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

6

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গ

7

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

8

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

9

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

10

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

11

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

12

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

13

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

14

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

15

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

16

যুবদের সক্রিয় অংশগ্রহণে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিল জ

17

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

18

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

19

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

20