টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামের একটি ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 


নিহতরা হলেন-নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী বিধবা বিলকিস আক্তার ও তার তিন বছর বয়সী মেয়ে বিথী। তাঁরা দুজনই সুনামগঞ্জের আলমপুর ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান।

 

শুক্রবার সকালে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন।

 

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

1

বৃষ্টির অপেক্ষায় হাওরপাড়ের কৃষক, পানির অভাবে সংকটে বোরো আবাদ

2

রজকপুরে রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতে প্রশংসিত গ্রীণ সোসাইটি

3

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

4

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

5

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

6

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

7

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

8

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

9

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

10

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

11

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

12

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

13

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

16

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

17

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

18

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

19

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

20