টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল



সুনামগঞ্জ প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সুনামগঞ্জ জেলা। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের প্রকাশিত জুন মাসের তুলনামূলক প্রতিবেদন অনুযায়ী, এ সাফল্যের মধ্য দিয়ে সুনামগঞ্জ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, চলতি বছরের জুন মাসে সুনামগঞ্জ জেলা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ৪,৪৫৭টি লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,৬৪৩টি নিবন্ধন সম্পন্ন করে, যা লক্ষ্যমাত্রার ২১৬ শতাংশ। একই সময়ে ১,৪৯৬টি সম্ভাব্য মৃত্যুর বিপরীতে সম্পন্ন হয় ২,৪১৮টি মৃত্যু নিবন্ধন, যা ১৬২ শতাংশ। সব মিলিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মিলিত গড় শতকরা হার দাঁড়িয়েছে ১৮৯ শতাংশ, যা দেশের সর্বোচ্চ।
এই সাফল্যের পেছনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার দূরদর্শী নেতৃত্ব, সুপরিকল্পিত দিকনির্দেশনা এবং তত্ত্বাবধান প্রধান ভূমিকা পালন করেছে। এছাড়া মাঠপর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ও নিরলস পরিশ্রমও প্রশংসার দাবিদার।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "জেলা প্রশাসকের কার্যকর পরিকল্পনা ও নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করেছেন। যার ফলেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। এটি জেলার জন্য একটি গর্বের অর্জন।"
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছি এবং নিয়মিত তদারকির মাধ্যমেই এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এই অর্জন প্রমাণ করে যে, সম্মিলিত প্রচেষ্টা, কর্মদক্ষতা এবং আন্তরিকতা থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, জুন মাসের পারফরম্যান্স অনুযায়ী লক্ষ্মীপুর জেলা দ্বিতীয় এবং হবিগঞ্জ জেলা তৃতীয় স্থান অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

1

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

2

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

3

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

4

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

5

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

6

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

7

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

8

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

9

শ্রমিকদের জন্য সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

10

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

11

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

12

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

13

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

14

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

15

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

16

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

17

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে মাটি ভরাটে বাধা, উত্

18

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

19

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

20