টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রচার গাড়ি ভাঙচুর: হামলাকারীদের উদ্দেশে শিশির মনিরের কড়া বার্তা

সুনামগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে একটি ভিডিও বার্তা প্রকাশ হয়েছে। শুক্রবার ( ৩০ জানুয়ারি ) সকালে ‘শিশির মনির মিডিয়া সেল’ থেকে এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।ভিডিওতে হামলাকারীদের উদ্দেশ্যে শিশির মনির বলেন, রাজনীতিতে একটা নতুনত্ব যদি ফিরিয়ে না আনতে পারেন, তবে জনগণ মুখ থুবড়ে পরবে। পুরাতন স্টাইল, পুরাতন খেস্তি-খিউড় এগুলো থেকে বের হন। ক্রিয়েটিভ টেন্ডেন্সি যদি থাকে, প্রোগ্রাম যদি থাকে সেটি-নিয়ে অগ্রসর হোন।  সারা দেশেই আপনারা একধরনের অসহিষ্ণু আচরণ শো করছেন, যা মোটেও কাম্য নয়।হামলার ঘটনায় বলেন, প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে একটা গাড়িকে ভেঙে দেওয়া হয়েছে।  বাংলাদেশের ইতিহাসে যে কয়টা ক্রিয়েটিভ প্রচারণা চলছে তার মধ্যে দিরাইতে একটা চলছে।  একটা গাড়ি বিভিন্ন জায়গায় ভিডিও সংস্করণ দেখাচ্ছে, তাতে মানুষ অংশগ্রহণ করছে।  এটা শুধু গাড়ি ভাঙা না, মূলত একটা নতুন চিন্তাকে ধ্বংস করার নামান্তর।  এটা যেই করুক যে দলের লোকেরাই করুক -এটা কারোরই করা উচিত না।  এটা যেন ভবিষ্যতে না হয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।জনগণের অ্যাটেনশন গ্রো করার মতো ক্যাপাসিটি থাকতে হবে জানিয়ে তিনি বলেন, রাজনীতি যদি আমাদের করতে হয় নতুন চিন্তা ভাবনা চেতনা নিয়ে জনগণের কাছে আসতে হবে।  এ ধরনের কর্মকাণ্ড করে তো কেউ অ্যাটেনশন গ্রো করতে পারবে না।  যদি এগুলো থেকে ফিরে না আসতে পারি আমরা তবে ভালো কিছু কেউই পাব না।  এদেশকে ভালো কিছু দিতে পারবেন না।  

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনি এলাকার দিরাই উপজেলার কাদিরপুরে জামায়াতে ইসলামী প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা  ঘটে।  এ সময় গাড়িচালকসহ  দুজন আহত হন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

1

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

2

হাজিরা দেননি এসআই আকবর

3

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

4

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

5

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

6

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

7

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

8

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

11

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আবেগঘন দোয়া মাহফিল

13

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

14

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

15

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

16

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

17

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

19

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

20