টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ”কের সৌজন্যে গরুর কুরবানীর মাংস বিতরন




অজিত কুমার দাশ সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবার প্রতিশ্রুতি নিয়ে ঐতিহ্যবাহী ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা জলসী গ্রামে কুরবানীর গরুর মাংস বিতরণ করা হয়েছে। 
৮ই মে রোজ রবিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকে এর পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে কুরবানীর ২টি গরুর মাংস বিতরণ করা হয়।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী " ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকে "নতুন আঙ্গিকে এবার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে কুরবানীর আনন্দ ও গরুর মাংস পৌঁছে দেওয়ার লক্ষে রবিবার সকাল থেকেই চলে গরুর মাংস কাটা, প্রস্তুত ও প্যাকেট করার কাজ।
পরে জলসী এলাকায় প্রায় দেড়ঁ শতাধিক পরিবারের বাড়িতে এই মাংসের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। 
এসময় মোঃ ফাহিম রাব্বানী'র পরিচালনায় উপস্থিত ছিলেন, মোঃ মাসুম আহমেদ, মোঃ মোজাম্মেল আহমেদ, মোঃ নোমান মিয়া, মোঃ নাজিম আহমদ, মোঃ ইমরান হোসেন, মোঃ রহিম উদ্দিন, মোঃ রহম আলী।  
বিতরণ কার্যক্রম সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের কর্তৃপক্ষরা। তারা বলেন, আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি একমাত্র মানুষের কল্যাণে কাজ করার জন্য। এখানে রাজনৈতিক কোনো স্বার্থ হাসিল করতে নয়। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
এসময় কুরবানি দিতে না পারা অসহায় পরিবারগুলো ঈদের মাংস পেয়ে অনেকেই চোখে জল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন এক মহৎ উদ্যোগের জন্য তারা দোয়া প্রার্থনা করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

1

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

2

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

3

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

4

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

5

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

6

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

7

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

8

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

9

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

10

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

11

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

12

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

13

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

14

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

15

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

16

জাল দলিলে ভুমি জালিয়াতি জাফলংয়ে বাবলু ও শাহাজের ৫ বছরের কারা

17

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

18

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

19

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

20