টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন।তিনি জানিয়েছেন নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না।

এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা।

তার আমলে হওয়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল।

২০০৮ সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না। এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা যায়, ২০০৮ সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা এক লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছে দুদক।দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩ লাখ ৬৬ হাজার টাকা।

আর অস্থাবর সম্পদ ছিল ৫ কোটি ১৮ লাখ টাকার। সব মিলিয়ে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে বলে দুদক জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

1

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

4

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদ

5

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

6

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

7

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

8

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

9

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

10

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

11

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

12

অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই সময়মতো নেই উপস্থিত, সিসিক প্রশাস

13

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

14

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

15

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

16

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

17

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

18

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

19

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

20