টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।


 অজিত কুমার দাস  ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী সুফল ভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু করা হয়েছে। বুধবার সকালে বি আর ডি বির কর্যালয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাসের সঞ্চালনায় ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহ-সভাপতি রফিকুল আলী মজুমদার।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির পরিচালক সাচ্চা আবেদীন, আব্দুল কাহার, নোমান মিয়া।ফিল্ড অফিসার বিদুষ কুমার বর্মন,সাবেক ইউপি সদস্য আজর আলী, জয়নাল আবেদীন রফিক প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন মানুষের দুটি হাতই হচ্ছে সম্পদ।দক্ষতার সাথে কাজ করলে কৃষি ক্ষেত্রে সুফল পাওয়া যায়। শাক সবজি চাষ ও ছাগল পালনে সুফল পেতে হলে আগে নিজের জমি খালি না রেখে চাষাবাদের উপযোগী করে তোলতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য সৈয়দ জাহাঙ্গীর আলম বি আর ডি বির কার্যালয়ের সংস্কার কাজের দাবি তুললে তার দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তরিকুল ইসলাম তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণা করে বলেন শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এসইউজের শুভেচ্ছা ও অভ

1

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

4

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

5

ছাতকে শিক্ষার্থী ব'লাৎ'কার, শিক্ষক গ্রেপ্তার

6

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

7

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

8

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

9

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

10

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

11

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

12

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

13

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

14

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

15

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

16

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

17

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

18

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

19

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

20