টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেটে পরিবহণ ধর্মঘটের হুমকি



স্টাফ রিপোর্টার:
সিলেট নগরে অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করলে ৮ অক্টোবর থেকে সিলেটের সবধরনের পরিবহণ বন্ধের হুশিয়ারি দিয়েছেন সিলেট জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বন্দরবাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে এবং সিএনজি অটোরিকশা, ট্রাক, লেগুনাসহ পরিবহণে হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
মইনুল ইসলাম বলেন, “আমরা কারো সাথে ঝামেলা করতে চাই না, দেশের ক্ষতি করতে চাই না। তবে আমাদের শ্রমিকদের ওপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। যারা এর পেছনে ইন্ধন দিয়েছে, তাদেরকে ৭ তারিখের মধ্যে আইনের আওতায় আনতে হবে। এখন পূজা চলছে, তাই ৭ তারিখ পর্যন্ত সময় দিলাম। কিন্তু যদি এর মধ্যে অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ না হয়, তবে ৮ তারিখ থেকে সিলেটে সব পরিবহণ বন্ধ করে দেব।”
তিনি আরও বলেন, “অটোরিকশা দেশের ক্ষতি করছে, বিদ্যুতের অপচয় করছে। প্রশাসন একশনে গেছে, আমরা মালিক-শ্রমিক হিসেবে তাদের পাশে আছি। কিন্তু এর প্রতিবাদে আমাদের গাড়ির ওপর হামলা কেন হলো? শ্রমিক আহত হলো কেন? তাদের দাবি থাকলে প্রশাসনকে জানাবে, আমাদের প্রতিপক্ষ বানিয়ে হামলা নয়।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা রুমন মিয়া, দিলোয়ার হোসেন, মাসুম লস্কর, সানোয়ার আলী, লিটন আহমদ, রেজাউল করিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলছে সাত দেশে

1

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

2

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

3

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

4

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

5

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

6

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

7

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

8

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

9

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

10

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

11

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

12

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

13

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

14

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

15

প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের মাটি থেকে বিএনপির প্রচার

16

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

17

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

18

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

19

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

20