টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক



নিজস্ব প্রতিবেদক::
সিলেটের জকিগঞ্জে মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। পুলিশ নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।
নিখোঁজের তিন দিন পর গত বুধবার (২ অক্টোবর) বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। নিহত নোমান কালিগঞ্জ বাজারে মুদি দোকান চালাতেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি ব্যবসা শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রাথমিক পর্যায়ে নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসব জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হানিফ আহমদ সুমনকে থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করে তাকে আটক দেখানো হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, নোমানের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নিহতের পরিবারের আচরণ ছিল সন্দেহজনক। সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং লাশ উদ্ধারের সময় পরিবারের কাউকে থানায় না দেখা যাওয়ায় সন্দেহ আরও বেড়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘তদন্তের স্বার্থে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত হানিফ আহমদ সুমনকে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

1

আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জু

2

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

3

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

4

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

7

সিলেটের ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি দিলেন ডা . শফিকুর

8

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

11

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

12

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

13

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

14

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

15

‘পান–সিগারেট নাই’—তুচ্ছ কারণে বেপরোয়া হামলা! মুহূর্তে বাজারে

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

18

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

19

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

20