টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১



দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পিন্টু দাস জানান, “গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় ৮ জনকে সিলেটে পাঠানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

1

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

2

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং

3

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

4

স্বপ্ন থেকে বাস্তবতা—একজন আরিফুল হক চৌধুরীর পথচলা

5

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

6

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

7

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

8

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

9

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

10

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্র

11

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

12

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

13

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

16

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

17

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

18

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

19

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

20