টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত



মো:আল আমিন মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩নং চামারদানি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজার প্রাঙ্গণে এ অধিবেশন হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাসার, মোশাহিদ তালুকদার, কামাল হোসেনসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।
প্রথম অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম, চলমান আন্দোলন ও তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
প্রার্থিতা ঘোষণা:
সভাপতি পদে: রেজাউল হক (ঘোড়া), আনোয়ার হোসেন (ছাতা), মো. ওয়াসীল আহমদ (চশমা)
সহ-সভাপতি পদে: মো. কয়েস তালুকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
সাধারণ সম্পাদক পদে: মো. কামাল খন্দকার (থালা), শহীদুল ইসলাম (ফুটবল)
যুগ্ম সাধারণ সম্পাদক পদে: সাইকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
সাংগঠনিক সম্পাদক পদে: মো. মোশাররফ হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)

দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. কামাল খন্দকার নির্বাচিত হন।
ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও নেতা-কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

1

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

2

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

3

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

4

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

5

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

6

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

7

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

8

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

9

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

10

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

11

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

12

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

13

বিয়ানীবাজারে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

14

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

15

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

16

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

17

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

18

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

19

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

20