টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন



নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৫ এ বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। সোমবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন সত্ত্বেও নিজ উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রাখায় এবং বিএনপির কঠিন সময়ে রাজপথে ও গণযোগাযোগের মাধ্যমে দলের পক্ষে সক্রিয় থাকার কারণে মিলনকে আস্থা জানানো হয়েছে।
কলিমউদ্দিন আহমেদ মিলন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে, পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর মিলন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

1

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

2

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

3

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

4

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

5

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

6

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

7

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

8

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

9

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

10

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

11

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

12

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

13

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

14

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

15

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

16

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

17

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

18

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

19

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

20