টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,




দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হক নগর বাজার এলাকার জুমগাঁও গ্রামে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে।
 স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯জুলাই) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী এডভোকেট আব্দুল কাইয়ুম এর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের ছেলে আব্দুল করিম সুমনের নাম, যিনি ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, সুমন ছাত্রলীগের পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন ও তার সঙ্গে থাকা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই এডভোকেট কাইয়ুমের বাড়িতে হামলা চালায়। বাড়ির জানালার কাচ, দরজা-জানালা ভাঙচুর করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয়রা সুমনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি মৌখিক ভাবে জানি কোন লিখিত অভিযোগ পাইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

1

বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

2

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

3

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

4

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

5

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

6

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

7

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

8

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

9

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

10

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ”কের সৌজন্যে গরুর কুরবানীর মাংস বিত

11

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

12

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

13

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

14

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

15

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

16

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

17

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

18

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

19

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

20