টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

সিলেটে গত এক বছরে গ্রাম আদালতগুলোতে মোট ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং জরিমানা বাবদ আদায় ও হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা। মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য উঠে আসে। একই সময়ে জেলার ১ হাজার ৪শ’ ৩৮ জন নাগরিক গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন, যার মধ্যে ৩১১ জন নারী এবং ৯৩৪ জন পুরুষ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে সহজে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে। সাধারণ মানুষকে গ্রাম আদালত ব্যবহারে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। আপনারা সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আগামী তিন মাসের মধ্যে জন্মনিবন্ধন সেবায় সিলেটকে দেশের শীর্ষ পাঁচ জেলার মধ্যে আনতে চাই।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের পরিচিতি, প্রচার কার্যক্রমের পরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন। এছাড়াও সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশ নেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে মত দেন উপস্থিত অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

3

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযা

4

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

5

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

6

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

7

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

8

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

9

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

10

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

14

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

15

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

16

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

17

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

18

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

19

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

20