টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

বাজে ছেলেদের সাথে চলতে নিষেধ ও শাসন করার জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে ভাতিজার ছুরিকঘাতে এক মাদ্রাসা শিক্ষক চাচা খুন হয়েছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর আখালিয়া বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা যুবায়ের আহমদ (৪৫) আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার।

আর তার ঘাতক নয়ন নিহতের সম্পর্কে ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা।

জানা যায়, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে শাসন করতেন। তাকে বাজে ছেলেদের সাথে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সাথে মাঝেমধ্যে তার কথা কাটাকাটি হতো। আজ সকালে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো। এসময় রাস্তায় জমে থাকা পানি যুবায়ের আহমদের গায়ে ছিটকে দেয় নয়ন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নয়ন চাকু দিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজ যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ওই ভাতিজাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

1

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

2

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

3

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

4

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

5

জাল দলিলে ভুমি জালিয়াতি জাফলংয়ে বাবলু ও শাহাজের ৫ বছরের কারা

6

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

7

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

10

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

13

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

14

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

15

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

18

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

19

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

20