টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

শ্রীলংকা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও পরে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলংকায় ঐতিহাসিক এই সিরিজ জয় জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, আমরা এই সিরিজ জয় শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।এদিকে সিরিজ জয়ের পর পুরো দলের প্রশংসা করে লিটন যোগ করেন, এই সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। আজ আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।

শ্রীলংকার মাঠে সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও উন্নত করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের সাহায্য করবে।

মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ শেখ মেহেদিকে খেলানো প্রসঙ্গে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল এই উইকেট মেহেদির জন্য উপযুক্ত, তাই তাকে খেলানো হয়েছে। মিরাজও ভালো খেলোয়াড়। তবে এই উইকেটে মেহেদিকে আমার সেরা মনে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

1

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

2

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

3

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

4

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

5

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

6

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮ পুল

7

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

8

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

9

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

10

সিলেট জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধ

11

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

12

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

15

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

16

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

17

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

18

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

19

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

20