টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলের ২ ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে।

আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ম্যাচগুলো বাতিল করা হয়েছে। দেশের শোকের পরিবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। 

এরপর বিসিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দুটি ছিল সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স।’

তবে বিসিবি জানিয়েছে, বাতিল হওয়া ম্যাচগুলো পরবর্তী সময়ে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

1

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

2

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

3

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

4

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

5

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

6

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

7

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

8

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

9

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

10

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

13

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

14

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

15

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

16

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

17

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

18

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

19

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

20