টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুরে তামাকজাত দ্রব্যের অপব্যবহার ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ ও আইন প্রয়োগে নিয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মশালায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। এতে আলোচনায় অংশ নেন পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় এবং পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধির কৌশল এবং তামাকবিরোধী কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁরা তামাক নিয়ন্ত্রণে প্রশাসনিক প্রচেষ্টার প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

1

ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা সেবা বঞ্চিত দুই নারীর বারান্দায়

2

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

কর্তৃপক্ষের গাফিলতিতে লুট হচ্ছে হাদা টিলা

5

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

6

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

7

প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের মাটি থেকে বিএনপির প্রচার

8

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

9

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

10

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

11

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

12

হাসিনার মৃত্যুদণ্ড

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

15

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

16

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

17

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

19

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮

20