টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র টহল জোরদার




সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশদিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাথে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৯০ কিলোঃ এলাকাজুড়ে পর্যটকদের পদচারণা লক্ষণীয় থাকায় সীমান্ত রক্ষীবাহিনী ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র  ১৯টি বিওপির সদস্যরা টহল জোরদার করেছেন। 

গত ৫ জুন থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত টানা ১০দিনের ছুটি থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আহত পর্যটকদের পদচারনায় মুখর জেলার তাহিরপুর,ধর্মপাশা,ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাগুলো। 

সোমবার সকাল থেকে সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার পর্যটন স্পট যাদুকাটা নদী,বারেকটিলা,নীলাদ্রি লেক, এবং এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে হাজারো পর্যটকদের ব্যাপক সমাগম থাকায়  বিজিবি”র সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এ সময় পর্যটকরা যাতে করে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করেন নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিনে এই ছুটির সুযোগকে কাজে লাগিয়ে যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ,পশুর চামড়া পাচাররোধ এবং পুশইন ঠেকাতে ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে। 


এ ব্যাপারে সীমান্ত এলাকায় ঘুরতে আসা পর্যটকরা জানান,অপরুপ সৌন্দর্য্যর লীলাভূমি এই যাদুকাটা,বারিকটিলা,লাউড়েরগড়, নিলাদ্রি লেক ও বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। তবে এখানে সীমান্ত এলাকা বেশী থাকায় বিজিবি”র সদস্যরা আমাদের সর্তক করেছেন যেন শূন্যরেখা আমরা অতিক্রম না করি। তো কার্যত বিজিবি”র সদস্যরা আমার ভ্রমণ নিরাপদ করতে সর্বোক্ষনিক নিরাপত্তা জোরদার করায় তারা ২৮ বর্ডারগার্ডব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অদিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদিরের এমন উদ্যোগকে স্বাগতম জানান। 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,ঈদের এই লম্বা ছুটিতে ভারতের সীমান্তবর্তী এই স্পটগুলোতে পর্যটরকা যাতে নির্বিঘেœ ঘুরাফেরা করতে পারেন এজন্য বিজিবি”র সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও এই সময়টাতে যেকোন অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবি”র বাড়তি টহল অব্যাহত রাখা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

1

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

2

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

3

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

4

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

5

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

6

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

11

বিপিএলের ২ ম্যাচ বাতিল

12

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

13

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

14

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

15

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

16

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে

17

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

18

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

19

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

20