টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হাজার টাকা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সন্নিকটে সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে একটি ট্রাকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘পরিবেশ রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডে দণ্ড ও জরিমানার বিধান রয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ ও নদী রক্ষায় সচেষ্ট রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

1

বিজয়ের চেতনায় ঐক্যের ডাক: সিলেটে বিএনপির বিজয় র‌্যালি

2

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

4

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

5

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

6

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

7

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

8

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

9

জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা:

10

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

11

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

12

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

13

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

14

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

15

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

16

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

17

অতীতের বস্তাপচা ধারায় কোনো) নির্বাচন চাই না : বিয়ানীবাজারে শ

18

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

19

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

20