টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরে তিন ঈদ, দুই হজ

বিশ্বের মুসলমানরা একই ইংরেজি বছরে তিনবার ঈদ উদযাপন ও দুইবার হজ পালনের বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০৩৯ সালে একই বছরে দুইটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর ও দুইটি হজ পালন করবেন মুসলিমরা। সব মিলিয়ে সেই বছর ঈদ হবে তিনটি এবং হজ পালন হবে দুইবার।

সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদ জানিয়েছেন, এই বিরল ঘটনা ঘটছে হিজরি বা চন্দ্রবর্ষের সঙ্গে সৌরবর্ষভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবধানের কারণে। ইসলামি বর্ষপঞ্জি প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে থাকে।

তার ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে। এটি হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ, অর্থাৎ পবিত্র হজের সমাপ্তির দিন এবং কোরবানির ঈদ।

এরপর প্রায় ১২ মাস পর আবারও হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করবে। ফলে একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের ২৬ ডিসেম্বর আবার হজ মৌসুম শেষ হবে এবং পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা, যা হবে হিজরি ১৪৬১ সনের ১০ জিলহজ। অর্থাৎ একই বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হবে, যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দুই ঈদের আগেই দুটি পৃথক আরাফার দিনও পালিত হবে। আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেদিন হাজ পালনকারীরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সে বছর মুসলমানরা রোজা, হজ, কোরবানি, ঈদের নামাজ ও আনন্দ-উৎসব মিলিয়ে এক অনন্য ধর্মীয় চক্রের মধ্য দিয়ে যাবেন।

২০৩০ সালে দুইবার রমজান

এদিকে চন্দ্রবর্ষের এই স্থানান্তরের প্রভাব শুধু হজ বা ঈদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পবিত্র রমজান মাসেও এমন ঘটনা ঘটতে যাচ্ছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে মুসলমানরা একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরে দুইবার রমজান পালন করবেন। একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে প্রায় ৩৩ বছর আগে।

বিশেষজ্ঞরা জানান, হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির ওপর নির্ভরশীল এবং এতে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান বা ইংরেজি বর্ষপঞ্জি সূর্যভিত্তিক এবং এর দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই পার্থক্যের কারণেই ইসলামী মাসগুলো প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।

ফলে নির্দিষ্ট সময় পরপর এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে, যখন একই বছরে একাধিক রমজান, হজ কিংবা ঈদ একসঙ্গে দেখা যায়, যা ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞানিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌতূহলোদ্দীপক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

1

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

2

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

3

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

4

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

5

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

6

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

7

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

8

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

9

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

10

সংবাদকর্মী মিলন তালুকদারের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

11

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

12

বছর ঘুরে আজ খুশির ঈদ

13

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

14

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন

17

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

18

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

19

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

20