টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসফের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে সুপাড়ি চুরি করতে গেলে ভারতীয় খাসিয়ার গুলি ছুঁড়ে। এতে আশিকুর ও মোশাহিদ মারা যান। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

এ ব্যাপারে সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম  বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। এদের মধ্যে একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের মরদেহ কোথায় আছে তা এখনও নিশ্চিত নই।

তিনি বলেন, সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

1

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

2

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

3

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

4

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

5

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

6

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

7

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

8

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

9

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

10

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

11

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

12

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

13

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

14

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

15

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

16

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

17

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

18

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

19

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

20