টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি



শাবিপ্রবি প্রতিনিধি::
২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন— “প্রশাসন না প্রহসন, প্রহসন!”, “প্রশাসনের সৈরাচারিতা মানি না মানব না!”, “জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস!”, “সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও, লড়াই কর!”।
তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমার ভাইয়ের বহিষ্কার মানি না মানব না”, “আমার বোনের বহিষ্কার মানি না মানব না”, “বহিষ্কার নাকি ষড়যন্ত্র?” ইত্যাদি।
শিক্ষার্থীদের বক্তব্য
অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, এই বহিষ্কারাদেশ অন্যায় ও ষড়যন্ত্রমূলক।
২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার বিন সেলিম বলেন, “সেদিন আমরা সিনিয়র ভাইদের সঙ্গে বসার জন্য যোগাযোগ করি। পরে প্রক্টর স্যার হঠাৎ সেখানে এসে পড়েন, যা আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। বিষয়টি এক বছর আগে নিষ্পত্তি হয়েছিল, এখন এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।”
২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উমামা বলেন, “এক বছর আগে বিষয়টি সমাধান হয়েছিল। তিনটি সিন্ডিকেট সভা পেরিয়ে গেছে, তখন কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পরীক্ষা শুরুর আগমুহূর্তে ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা অমানবিক ও প্রহসনমূলক।”
প্রশাসনের প্রতিক্রিয়া
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন,
“পরিসংখ্যান বিভাগের প্রধান জানিয়েছেন, তাদের বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে অর্থনীতি বিভাগের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী লিখিতভাবে আপিল করতে পারেন। জোর করে কিছু করা সম্ভব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

1

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

2

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

3

১১ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ

4

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

5

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

6

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

7

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

8

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

9

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

10

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

11

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

12

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

13

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

14

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

15

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

16

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

17

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

18

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

19

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

20