টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি




অজিত কুমার দাশ ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার উদ্যোগে ছাতকে
সাংবাদিকদের কলম বিরতি পালিত হয়েছে।


স্বাধীনতার ৫৪ বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন ছাতকের সাংবাদিকরা। 
গত মঙ্গলবার (২০ মে) বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।


এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা।
মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, রাফি হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবী আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে সারাদেশ ব্যাপি সাংবাদিকরা মতামত পেশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

1

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

2

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

3

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

4

বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

7

ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক

8

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

9

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

10

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

11

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

12

বিপিএলের ২ ম্যাচ বাতিল

13

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

14

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

15

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

16

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

17

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

18

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

19

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

20