টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩


মো আল আমিন মধ্যনগর ( সুনামগঞ্জ)  প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশ বিশেষ অভিযানে একটি নৌকা ও ৩ জন আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় জ্বালানি কয়লা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের উত্তর পাশে রূপেশ্বর হাওড়ের জোড়খলা নামক স্থান থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমানের নির্দেশনায় এসআই বিকাশ সরকার, এএসআই শাহ আশরাফুল ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে নদীপথে কলমাকান্দা এলাকায় পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩২০ বস্তা ভারতীয় জ্বালানি কয়লা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে মোট ১১ হাজার ২০০ কেজি (১১.২ মেট্রিক টন) কয়লা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা। উদ্ধার করা ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকার মূল্যসহ সর্বমোট জব্দকৃত মালামালের দাম প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—
১। খুরশিদ আলম (২৯), পিতা- হরমুজ আলী, মাতা- পিয়ারা খাতুন, সাং- চারাগাঁও সংসারপাড়,
২। রাশেদ মিয়া (২৩), পিতা- লায়েছ মিয়া, মাতা- রোকেয়া খাতুন, সাং- চারাগাঁও সংসারপাড়,
৩। দীন ইসলাম (২২), পিতা- আব্দুল বারেক, মাতা- আনোয়ারা খাতুন, সাং- কলাগাঁও,
তিনজনই তাহিরপুর থানার বাসিন্দা।
তাদের সাথে আরও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এসআই বিকাশ সরকার বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৪/৬১, তারিখ- ১১/০৯/২০২৫, ধারা- The Special Powers Act 1974 (25B(1)(b)/25D)। মামলার তদন্তভার এসআই লুৎফুর রহমানকে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

1

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

4

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

5

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

6

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

7

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

8

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

9

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

10

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

11

রজকপুরে রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতে প্রশংসিত গ্রীণ সোসাইটি

12

হবিগঞ্জে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আ ত্ম হ ত্যা

13

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

14

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

15

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বা

16

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

17

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

18

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

19

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

20