টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা



মো আল আমিন 
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমির মাটির উপরিস্তর কর্তনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের উজ্জ্বল মিয়া ও জিয়াউর রহমান। আদালত উজ্জ্বল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে জিয়াউর রহমানকে ১০ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমির মাটির উপরিস্তর কেটে পরিবেশের ভারসাম্য ও জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মধ্যনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো অবৈধ কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে সবাইকে ভূমি আইন সম্পর্কে সচেতন থাকা এবং আইন মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

1

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

5

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া

6

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

7

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

8

নগরীতে ফিল্মি স্টাইলে ছিনতাই, দুই দিনেও অধরা দুর্বৃত্তরা

9

ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’,

10

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

11

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

12

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

13

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

14

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

15

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্

16

এবার হজের খুতবায় যা বলা হলো

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

19

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

20