টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

দিরাই প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাওনা ৫০০ টাকা নিয়ে মানসিক চাপে পড়ে বিষপানে জয় মহাপাত্র (১৯) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ভাঙাডহর গ্রামের লিটন মহাপাত্রের ছেলে।

শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় মহাপাত্রের মৃত্যু হয়।নিহতের পিসতুতো ভাই অয়ন দাস জানান, ভাঙাডহর গ্রামের জয় মহাপাত্র বোরহানপুর গ্রামের মদরিস মিয়ার ছেলে মুদি দোকানদার আমিরুল ইসলামের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি মোবাইল ফোন কিনেছিলেন। চুক্তি অনুযায়ী নগদ দুই হাজার টাকা পরিশোধের পর বাকি টাকা প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে দেওয়ার কথা ছিল। তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করলেও শেষ কিস্তির ৫০০ টাকা দিতে দেরি হয়।গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয় টাকা দিতে আমিরুল ইসলামের দোকানে গেলে সেখানে তাকে মারধর করা হয় এবং মোবাইলটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ সময় আমিরুল জয়কে অপমানজনক কথা বলেন বলে পরিবারের দাবি। পরে জয় ওই দোকান থেকেই ইঁদুর মারার (বিষ) কিনে বাড়ি ফিরে যান।
অয়ন জানান, রাত সাড়ে সাতটার দিকে জয়  বিষ খাওয়ার কথা স্বীকার করেন। এরপর দ্রুত তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। 
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার বলেন, আমি তখন ডিউটিতে ছিলাম। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে সিলেটে রেফার করা হয়।
নিহতের স্বজন বাদল দাস জানান, খবর পেয়ে তিনি সিলেটে আসেন। কতোয়ালি থানার কাগজপত্র সম্পন্ন করে লাশের ময়নাতদন্ত করা হবে। 
জয়ের কাকা মিটু মহাপাত্র বলেন, আমরা সিলেটে যাচ্ছি। সেখানে গিয়ে জয়ের বাবার সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেব।
অভিযোগের বিষয়ে আমিরুল ইসলাম বলেন, জয়ের কাছে আমার মোবাইল বাবদ ২ হাজার ৫০০ টাকা ও ফ্লেক্সিলোডের ৩০০ টাকা বাকি ছিল। টাকা দিতে না পারায় আমি মোবাইল ফেরত দিতে বলেছি। ইঁদুর মারার বিষ দেওয়ার অভিযোগ সঠিক নয়। জয় আমার কাছে বিষ চাইলে আমি নাই বলি। এরপর সে দিরাই চলে যায়। 
এদিকে জয়ের মা শেলী মহাপাত্র অভিযোগ করে বলেন, সকালে টাকা চাইলে না পেয়ে আমার ছেলের কাছ থেকে মোবাইল রেখে দেয়। পরে সিম চাইতে গেলে সন্ধ্যায় আসতে বলে। সন্ধ্যায় গেলে আমার ছেলেকে চর-থাপ্পড় মারে। আমার ছেলে ওই দোকান থেকেই বিষ খেয়ে এসেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী  জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

1

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

2

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প উদ্বোধন

3

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

4

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

5

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

6

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

7

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

8

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

9

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

10

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

13

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

14

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

15

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

16

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

17

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

18

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

19

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

20