টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজী নগরী (৫২) হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 


সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সিলেট মহানগরীর টিলাগড় এলাকা থেকে দিরাই থানা পুলিশ তাকে আটক করে। এ সময় সিলেটের শাহপরাণ থানা পুলিশও অভিযানে সহযোগিতা করে। 

 

গ্রেফতারকৃত ব্যক্তি এম আব্দুল হাফিজ। 

 

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি গাজীনগর থেকে বের হন মাওলানা মুশতাক। রাত সাড়ে ১০টার দিকে দিরাই রোড পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর রাত সাড়ে ১১টায় একই স্থানের আরেকটি দোকানের সিসি ক্যামেরায় আবারও তার উপস্থিতি ধরা পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে নিখোঁজের ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

1

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

2

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

3

ছাতকে উলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

4

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

5

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে আধাবেলা সব মার্কেট বন্ধ

7

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

8

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হওয়ায় অভিনন্

9

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

10

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

11

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

12

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক গ্রেফতার

13

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

14

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

15

৮২ গ্রামের ভক্তের অশ্রুসিক্ত প্রার্থনা: সুস্থ হোক সুনামগঞ্জ-

16

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

17

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

18

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

19

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

20