টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজন

সিলেটের কোম্পানীগঞ্জে ৩৬৬ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাঝের গাঁও থেকে ৬৬ বোতল মদ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সজল বিশ্বাস (৩৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার সমিরন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝের গাঁও থেকে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ দুজন আসামীকে সনাক্ত করে মামলা দায়ের করে।একই দিন রাত ১টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সজল বিশ্বাস (৩৫) নামে ১জনকে আটক করে র‍্যাব। এসময় হেলাল আহমদ নামে একজন পালিয়ে যায়। র‍্যাব-৯ এর হাবিলদার আসাদুজ্জামান আফ্রাদ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা থানা-পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আটককৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

1

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

2

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

3

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

4

অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই সময়মতো নেই উপস্থিত, সিসিক প্রশাস

5

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

6

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

7

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

8

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

9

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

10

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

11

নতুন সংবিধান ও বিচার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন :

12

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় অনুপযোগী

13

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

14

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

15

ছাতকের দোলারবাজার ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

16

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

17

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

18

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

19

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

20